এনএনবি : চট্টগ্রামে কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে মারামারিতে এক নারীর মৃত্যুর ঘটনায় তার চাচাতো ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
নগরীর বন্দর থানার ইশানমিস্ত্রী ঘাট এলাকা থেকে শনিবার নিহত ওই নারীর চাচাতো ভাই রেজাউল করিম (৩৫), তার স্ত্রী নাছিমা আক্তার (৩৪) এবং তাদের স্বজন ছখিনা খাতুনকে (৫৪) গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম জানান।
১৭ মে বিকেলে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ওই ঘটনায় ফাতেমা বেগম নামে ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়।
ফাতেমা ও রেজাউলদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে ‘বিরোধ’ চলছিল জানিয়ে র্যাব কর্মকর্তা মাহবুব বলেন, “ওইদিন বিকেলে কলাগাছের পাতা কাটা নিয়ে ফাতেমার সঙ্গে রেজাউলের ঝগড়া বাঁধে। বাকবিতণ্ডার এক পর্যায়ে রেজাউল, তার স্ত্রী ও পরিবারের সদস্যরা মিলে ফাতেমাকে মারধর করে।
“পরে গুরুতর আহত অবস্থায় রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। “
ফাতেমার ভাই আনোয়ারা পরদিন থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর অধিনায়ক বলেন, ঘটনার পর থেকে রেজাউলসহ তিনজন পালিয়ে ইশানমিস্ত্রী ঘাটে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
