এনএনবি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে থাপ্পর মেরে ব্যাটারিচালিত এক ইজিবাইক চালকের হত্যার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর আলম।
নিহত ১৯ বছর বয়সি সোহেল মিয়া গুইলাকান্দা গ্রামের আবু সাঈদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “সোহেল ইজিবাইক নিয়ে যাচ্ছিলেন। পথে গাড়িটি সরিষা ইউনিয়নের নিজসরিষা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হাসেমের ছেলে ময়নাল মিয়ার শরীরে লাগে।
“এ সময় ইজিবাইক থামিয়ে সোহেলকে থাপ্পর মারতে থাকেন ময়নাল। এক পর্যায়ে চালক জ্ঞান হরিয়ে ফেলেন। পরে তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মামলার প্রস্তুতির কথা জানিয়ে পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ময়নালকে আটকের চেষ্টা চলছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
