এনএনবি : রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের পোশাক পরে চাঁদাবাজির সময় দুই জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছে জনতা।
শুক্রবার দুপুরে উপজেলার বসন্তপুর ইউনিয়নের সাইনবোর্ড এলাকা থেকে তাদের আটক করা হয় বলে আলাদিপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান।
আটকরা হলেন- সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বিচাত্রা গ্রামের নাজমুল পাটোয়ারীর ছেলে জুনায়েদ পাটোয়ারী ওরফে সিরাজুল (৩১) এবং পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সোহরাব হোসেন (১৯)।
স্থানীয়দের বরাতে ওসি তরিকুল বলেন, “ঢাকা-খুলনা মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পুলিশের পোশাক পরিহিত দুই যুবক সাধারণ মানুষের গাড়ি থামিয়ে কাগজপত্র চেক করার নামে চাঁদাবাজি করছিলেন।
“বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা কোন থানায় কর্মরত তা জানতে চাওয়া হয়। তাদের আচরণ ও কথায় সন্দেহ হলে দুজনকে আটক করে থানায় খবর দেয় এলাকাবাসি। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।”
আটক দুই যুবক বিভিন্ন সময় নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার করে আসছিল বলে জানান ওসি তরিকুল।
তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
