এনএনবি : মানিকগঞ্জে পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেলসহ একজন এবং হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম জানান, বৃহস্পতিবার শিবালয় উপজেলার কাতরাসিন ও বরংগাইল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
শুক্রবার সকালে আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- কাতরাসিন থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়েছে সাব্বির শেখকে (২১)। সাব্বির ঘিওর উপজেলার আগুনপুর এলাকার শুকুর শেখের ছেলে।
এ ছাড়া বরংগাইল এলাকা থেকে বরংগাইল এলাকার বশির মিয়া চুন্নুর ছেলে নাহিদুজ্জামান জনিকে (৩৩) এবং ফেচুয়াধারা এলাকার মৃত আওলাদ খানের ছেলে পলাশ খানকে (৩৬) ৩০ গ্রাম হিরোইনসহ গ্রেপ্তার করা হয়।
আটকদের বিরুদ্ধে শিবালয় থানায় দুটি মামলা করা হয়েছে।
এ ছাড়া আটক আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান ডিবি পুলিশের কর্মকর্তা আবুল কালাম।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
