এফএনএস স্বাস্থ্য: সবার ঘরেই সিলিং ফ্যান আছে। এই গরমে যাদের ঘরে এসি বা এয়ার কন্ডিশন নেই, তাদের ভরসা শুধু সিলিং ফ্যানের বাতাস। তবে সিলিং ফ্যান খুব দ্রুত নোংরা হয়ে যায়।
যেহেতু ফ্যান অনেক উঁচুতে লাগানো থাকে, তাই এটি নিয়মিত পরিষ্কার করা হয় না। আর এ কারণে সিলিং ফ্যানে ময়লার স্তর পড়ে যায়।
অনেকেই সিলিং ফ্যান পরিষ্কার করা ঝক্কির কাজ বলে মনে করেন। তবে জানলে অবাক হবেন, খুব কম সময়েই কিন্তু পরিষ্কার করা যায় সিলিং ফ্যান। জেনে নিন উপায়-
একটি কোলবালিশের পাতলা কভার নিন। এবার ফ্যানের একেকটি পাখার মধ্যে কোলবালিশের কভার ঢুকিয়ে ঘঁষে ঘঁষে পরিষ্কার করে নিন। এতে ময়লাগুলো কভারের মধ্যে পড়বে আর ঘরও নোংরা হবে না।
এরপর কভারটি ঝেড়ে ময়লা ফেলুন ও পুনরায় ফ্যানের অন্য ব্লেড পরিষ্কার করে নিন। দেখবেন, কম সময়ের মধ্যেই ফ্যান ঝকঝকে হয়ে যাবে। মাসে অনন্ত একবার এভাবে ফ্যান পরিষ্কার করুন ঝামেলা ছাড়াই।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
