এফএনএস স্বাস্থ্য: গরমে অতিষ্ঠ জীবন। সূর্যের দাবদাহে সব যেন পুড়ে শেষ। এ সময় শরীরের দিকে খেয়াল রাখা খুবই জরুরি। বিশেষ করে এই তীব্র গরমে যারা নিয়মিত রোদে বের হচ্ছেন, তাদের সমস্যা হচ্ছে বেশি। এ ক্ষেত্রে হিট এক্সজশন, হিট স্ট্রোক, হিট ক্র্যাম্পের মতো সমস্যার ঝুঁকি দেখা দিচ্ছে।
এ-সম্পর্কে ভারতের আয়ুর্বেদ চিকিৎসক ডা. দিক্ষা ভাবসার সাভালিয়া তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ডাবের পানির উপকারিতা সম্পর্কে জানিয়েছেন। চলুন জেনে নেই:
হাইপার-অ্যাসিডিটি, জ¦ালাপোড়া, প্রস্রাব ধরে রাখা, শরীরে জ¦ালাপোড়া, অত্যধিক তৃষ্ণা ও ক্লান্তি দূর করতে ডাবের পানির বিকল্প নেই।
এছাড়া ডাবের পানি ওজন কমাতেও সাহায্য করে। আবার এটি হজম হয় ধীরে ধীরে অর্থাৎ ডাবের পানি পান করার পর দীর্ঘসময় আপনার পেট ভরা থাকবে।
এছাড়া পানির সঙ্গে সঙ্গে নারকেলের শাঁসও হজম হয় ধীরে ধীরে। এটি প্রকৃতিতে অ্যাফ্রোডিসিয়াক। যার ফলে শরীরে শীতল থাকে।
ডাবের পানি ক্লান্তি দূর করতে সাহায্য করে, শরীরে শক্তি ও পুষ্টি জোগায়। এ ছাড়া গর্ভবতী নারীদের জন্য খুবই উপকারী ডাবের পানি ও শাঁস।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
