এনএনবি : সিরাজগঞ্জে পৃথক অভিযানে ১৪০ কেজি গাঁজা ও ১০৫টি ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় তিনজনকে আটক ও একটি জিপগাড়ি জব্দ করা হয়েছে।
শনিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) সামিউল ইসলাম জানান, শুক্রবার বিকালে সদর উপজেলা থেকে ১৪০ কেজি গাঁজা ও সলঙ্গা থানার একটি হোটেল থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন, কুমিল্লার কোতোয়ালী উপজেলার নিশ্চিন্তপুর পূর্বপাড়ার মো. জসিম (৩২), সিরাজগঞ্জের তাড়াশের দিঘুরিয়া গ্রামের তারেক রহমান সোহেল (২৭) ও একই উপজেলার খুটিগাছা মধ্যপাড়ার আল আমিন (২৬)।
অতিরিক্ত পুলিশ সুপার সামিউল জানান, শুক্রবার বিকেলে ডিবি পুলিশ সদর উপজেলার কড্ডা মোড়ে ঢাকা থেকে রংপুরগামী একটি জিপগাড়িতে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভিতর থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার এবং গাড়ির চালক জসিমকে আটক করা হয়। আটক জসিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো সাতটি মাদক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, শুক্রবার বিকালে সলঙ্গা থানার হাটিকুমরুল মোড়ে অবস্থিত হোটেল এরিস্টোকেটে পৃথক অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় হোটেল কর্মচারী তারেক রহমান সোহেলের হোটেলের শয়ন কক্ষ থেকে ৩৫ এবং আল আমিনের কাছ থেকে ৭০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের আটক করা হয়।
এসব ঘটনায় সিরাজগঞ্জ সদর ও সলঙ্গা থানায় পৃথক মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
