এনএনবি : রাজধানী মিরপুর পল্লবী এলাকা থেকে রেশাদ আকবর প্রত্যয় (৩৩) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে প্রত্যয় নিজেই বটি দিয়ে গলা কেটে আত্মহত্যা করেছেন।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।
মিরপুর-১২ এর সি ব্লকের ২ নম্বর রোডের ৫ নম্বর বাড়ির তৃতীয় তলা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে প্রত্যয় নিজেই গলা কেটে আত্মহত্যা করেছেন। ওই বাসাতে ৬ জন সাবলেট করে থাকতেন, একজন বাড়ি যাওয়ায় পাঁচজন বাসাতেই অবস্থান করছিলেন। আজকে সকালে তার রুমমেট বেসিনের সামনে দেখেন প্রত্যয় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে বিষয়টি বাড়িওয়ালাকে জানালে বাড়িওয়ালা ৯৯৯ এ ফোন দেন। সেখান থেকে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই।
তিনি আরও বলেন, নিহত প্রত্যয় উচ্চ শিক্ষিত, তিনি রাশিয়াতে পড়াশোনা করেছেন। তার বাড়ি যশোর জেলায়। শুক্রবার (২৮ এপ্রিল) রাতে তার বাবার সঙ্গে ফোনে কথা হয়েছে। বাবাকে তিনি বলেছেন বাবা তোমার জন্য কিছুই করতে পারলাম না, এটিই ছিল বাবার সঙ্গে প্রত্যয়ের শেষ কথা। তাছাড়া প্রাথমিকভাবে জানা গেছে প্রত্যয় বিয়েও করেছেন, সেই স্ত্রীর সঙ্গে এখন যোগাযোগ নেই। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ ঘটনাস্থলে সিআইডি পুলিশও কাজ করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল পাঠানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
