এনএনবি : দুই মাস বন্ধ থাকার পর আবার উত্তোলন কার্যক্রম শুরু করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি।
আসন্ন এসএসসি পরীক্ষা ও গ্রীষ্মকালে দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ চাহিদা নিরসনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে নির্ধারিত সময়ের আগেই মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে।
এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি বড়পুকুরিয়া কয়লা খনির ১৩০৬ ফেস থেকে ৫ লাখ ৫০ হাজার টন কয়লা উত্তোলনের পর কার্যক্রম বন্ধ হয়ে যায়। মে মাসের মাঝামাঝি সময়ে আবারও কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হবে বলে সে সময় জানিয়েছিল খনি কর্তৃপক্ষ।
কয়লা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম-মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক জানান, মঙ্গলবার (২৫ এপ্রিল) বড়পুকুরিয়া কয়লা খনির ১১১৩ ফেস থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। প্রথম দিকে পরীক্ষামূলকভাবে প্রতিদিন দেড় হাজার থেকে দুই হাজার টন কয়লা উত্তোলন হবে। পরবর্তী সময়ে প্রতিদিন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টন করে কয়লা উত্তোলন হবে বলে আশা করা যাচ্ছে।
তিনি আরও জানান, ১১১৩ ফেসের রোডওয়ে উন্নয়ন কাজ ২০২২ সালের জুলাই মাসে শুরু হয়। ওই সময় খনি ভূগর্ভের রোডওয়ে উন্নয়নকালীন বেল্ট গেট এবং ওপেন অব কাট রোডওয়েতে অনাকাক্সিক্ষতভাবে পরপর দুটি বড় ধরনের রুফফল সংঘটিত হওয়ায় বিসিএমসিএল ও চীনা কনসোটিয়াম ১১১৩ ফেস তথা খনির সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনা করেন। পরে আগের ডিজাইন পরিবর্তন করে প্রায় ৯০ মিটার দৈর্র্র্ঘ্যরে নতুন ওপেন অব কাট নির্মাণকাজ শুরু করে। রুফফল এর কারণে নতুন ওপেন অব কাট নির্মাণ কাজের জন্য উক্ত ফেস থেকে কয়লা উত্তোলন শুরু করার পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময় থেকে পিছিয়ে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে কয়লা উত্তোলনের সময় নির্ধারণ করা হয়।
আসন্ন এসএসসি পরীক্ষা ও গ্রীষ্মকালে দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ চাহিদা নিরসনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ২০ দিন আগেই কয়লা উত্তোলন শুরু হয়েছে।
এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, বড়পুকুরিয়া কয়লা খনির ১১১৩ ফেস থেকে মঙ্গলবার ২৫ এপ্রিল সকাল ৬টার শিফট থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। এ ফেস থেকে আনুমানিক চার মাস কয়লা উত্তোলন করা যাবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
