এনএনবি : কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের ওপর সংগঠিত অস্ত্রধারী দুর্বৃত্তরা হামলা চালিয়েছে; এতে অস্ত্র ও লাঠিসোটার আঘাতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বরইতলী ইউনিয়নের মোহছনিয়াকাটা এলাকায় এ ঘটনার সময় দুর্বৃত্তরা এক পুলিশ সদস্যের অস্ত্রও ছিনিয়ে নেয়। ঘটনায় জড়িত সন্দেহে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন- চকরিয়া থানার এসআই শামীম আল হাসান, কনস্টেবল তারিকুল ইসলাম এবং মোহাম্মদ মামুন। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে আটকদের নাম ও পরিচয় জানা যায়নি।
আহতদের বরাতে জেলা পুলিশ সুপার বলেন, মধ্যরাতে মোহছনিয়াকাটা এলাকায় পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় সড়কের পাশে ধারালো দা ও আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে দেখতে পেয়ে পুলিশ সদস্যরা আটকের চেষ্টা চালায়। তখন লোকটি ধাওয়া খেয়ে গ্রামের ভিতর চলে যায়।
“পুলিশ সদস্যরা ওই অস্ত্রধারীকে আটকের জন্য গ্রামের ভিতরে অভিযানে নামেন। এ সময় ৪০ থেকে ৫০ জন লোক সংঘবদ্ধ হয়ে অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। লুট করা হয় এক পুলিশ সদস্যের অস্ত্র।
পুলিশ সুপার আরও বলেন, পরে অতিরিক্ত পুলিশ গিয়ে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
