এনএনবি : কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ২১ কেজি ৯০ গ্রাম মেথামফিটামিন মাদক ‘আইস’ বা ‘ক্রিস্টাল মেথ’সহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশÑ বিজিবি।
দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত এ বাহিনী বলছে, দেশে ক্রিস্টাল মেথের এত বড় চালান আর কখনও ধরা পড়েনি।
বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বুধবার দুপুর কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে বলেন, ক্রিস্টাল মেথের চালানটি উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে মজুদ করার জন্য আনা হয়েছিল, যাতে পরে দেশের বিভিন্ন স্থানে পাচার করা যায়।
আটকরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মৃত ছিদ্দিক আহম্মেদের ছেলে বুজুরুজ মিয়া (৫১), একই এলাকার মো. আব্দুর শুক্কুরের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৩) এবং মো. আবু মণ্ডলের ছেলে ছৈয়দুল বাশার (৪০)।
বিজিবি কর্মকর্তা সাইফুল বলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান আসার খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়।
“ভোর রাত সাড়ে ৪টার দিকে মিয়ানমারের দিক থেকে ৬/৭ জন লোককে বস্তা কাঁধে পায়ে হেঁটে আসতে দেখে বিজিবি সদস্যরা থামার নির্দেশ দেন। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক লোকগুলো সঙ্গে থাকা দুটি ছোট বস্তা ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।”
পরে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তা দুটি খুলে ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ পাওয়া যায়, যার দাম আনুমানিক ৬৩ কোটি টাকা বলে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর ভাষ্য।
তিনি বলেন, “এটা দেশে আটক হওয়া ক্রিস্টাল মেথের সবচেয়ে বড় চালান।”
আটকদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
