এনএনবি : হ্যাকারদের দখলে চলে গেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ই-মেইল সার্ভার। গত পাঁচদিন আগে সার্ভারটি হ্যাক হলেও এখনো সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।
র্যানসমওয়্যারের (এক ধরনের ভাইরাস) মাধ্যমে হ্যাকাররা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর সেই সার্ভার ফিরিয়ে দিতে বিপুল অর্থ দাবি করে দশ দিন সময় বেঁধে দেয়।
বিমান কর্মকর্তারা জানান, গত শুক্রবার বিমানের মেইল সার্ভার র্যানসমওয়্যারে আক্রান্ত হয়। র্যানসমওয়্যার হল বিশেষ এক ধরনের ম্যালওয়ার যা কম্পিউটার বা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।
জানা গেছে, সার্ভার হ্যাকারের কব্জায় চলে যাওয়ার পর গত শুক্রবার থেকে বিমানের নিজেদের মেইল থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগগুলো বন্ধ রয়েছে। ইমেইল যোগাযোগের তথ্যগুলো ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে। বিমানের অভ্যন্তরীণ কেনাকাটা, শিডিউল, বিলিং ইত্যাদি বিষয়ে ইমেইলে যোগাযোগ করে থাকেন কর্মকর্তারা।
এসব বিষয় নিয়ে বুধবার সকালে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
হ্যাকারদের আক্রমণের ফলে কোনো তথ্য ফাঁস হয়ে গেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখনো বিষয়গুলো সেভাবে জানা যায়নি।
বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, বিপুল পরিমাণ অর্থ না দেওয়া হলে হ্যাকাররা সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে। এতে ব্যাপক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে বিমান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
