এনএনবি : বান্দরবানের রুমা উপজেলায় দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষের পর খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও নয়জন।
সোমবার দুপুর দেড়টায় রুমা-বগালেক সড়কের কমলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন শিবলী জানান।
তিনি বলেন, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ। নিহতদের পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রুমা রেমাক্রি প্রাংশা ইউপির থেইক্যং পাড়ার বাসিন্দা হামনয় কারবারির দুই মেয়ে লিম ময় বম (৩৭), ভারকিম বম (৪২), একই পাড়ার সংখুভ বমের মেয়ে লাল সিয়াম বম (১৬), নেমখুভ বমের মেয়ে নুন থার ময় বম (৩৭) ও জিং হোম বম (৫০)।
আহত নয়জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রেমাক্রি প্রেংসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিরা বম বলেন, “নিহতরা সবাই আমার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের থাইচংপাড়ার বাসিন্দা। তারা বম সম্প্রদায়ের মানুষ।“
তিনি বলেন, একটি ট্রাকে করে নারীরা আসছিলেন। সেটি পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন সামনে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে সেটির মুুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটো ট্রাকই খাদের পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
“এতে ঘটনাস্থলেই চার নারী মারা যান। আহত অবস্থায় রুমা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেওয়ার পর আরও দুজন মারা যান। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।”
রুমা থানার ওসি আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
