এনএনবি : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২০ মে থেকে শুরু করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি।
শুক্রবার বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান জানান, আগামী ২০ মে প্রাথমিক বাছাই পর্ব এবং ১০ জুন চূড়ান্ত পর্বের পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
“বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই তারিখ নির্ধারণ করে সুপারিশ করা হয়েছে। অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই তারিখ চূড়ান্ত হবে এবং তারপর বিজ্ঞপ্তি আকারে ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে।“
অধ্যাপক মিজানুর রহমান জানান, ১৮ হাজার শিক্ষার্থী এবার প্রাথমিক বাছাই পরীক্ষায় বসতে পারবে।
আর প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ৬ হাজার শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় বসার জন্য নির্বাচিত করা হবে।
গত বুধবার ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার যে ফল প্রকাশ করা হয়েছে, তাতে পাস করেছে ৮৫ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী।তাদের মধ্যে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন জিপিএ ৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ১৭.৪২ শতাংশ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
