এনএনবি : রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক তরুণী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাদিরগঞ্জ এলাকার ডলফিন ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম।
নিহত ১৮ বছরের তরুণী খাদিজা তানোরের চন্দনকৌটা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
ওসি মাজহারুল ইসলাম জানান, ডলফিন ক্লিনিকের সামনে একটি মালবাহি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী খাদিজা রাস্তার উপর ছিটকে পড়েন। এ সময় ট্রাকটি তাকে চাপা দিলে তিনি গুরতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ট্রাকের চালক ও ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান ওসি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
