এনএনবি : লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে প্রায় ১৬০ কেজি ওজনের একটি ‘শাপলা পাতা’ মাছ ধরা পড়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলেরা মাছটি উপজেলার মতিরহাট মাছ ঘাটে নিয়ে আসা হয়।
পরে মাছটি জেলেদের থেকে সাড়ে ২৮ হাজার টাকায় কিনে নেন ছিদ্দিক বেপারী নামে স্থানীয় এক মাছ ব্যবসায়ী।
জেলেরা জানান, জোয়ারের সময় বঙ্গোপসাগর থেকে মাছটি নদীতে ভেসে আসে। এতো বড় হাউস এর আগে এ অঞ্চলের জেলেদরে জালে ধরা পড়েনি। মাছটি দেখতে উৎসুক লোকজন ঘাটে ভিড় করেন।
মাছ ব্যবসায়ী ছিদ্দিক বেপারী জানান, উপজেলার মোল্লা বাড়ির জেলে হাকিম মোল্লার জালে শাপলা মাছ ধরা পড়ে। পরে মাছটি সাড়ে ২৮ হাজার টাকায় কিনে নেই। মাছটি ভালো দামে বিক্রির জন্য ঢাকায় পাঠানো হবে।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বাজারে শাপলা মাছের চাহিদা রয়েছে। সামুদ্রিক এই মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হলেও এর নাম স্টিং রে ফিস। তবে এটি শাপলা পাতা মাছ নামেই বেশি পরিচিত।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
