এনএনবি : নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের চাপায় রিকশাভ্যানের যাত্রী তিন শ্রমিক নিহত এবং দুজন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টায় নাটোর-বগুড়া মহাসড়কে উপজেলার সিংড়া বাসুয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান।
নিহতরা হলেন- উপজেলার কলম পুণ্ডরী এলাকার মৃত উপেন আলীর ছেলে রহিম আলী (৪৫), একই এলাকার বিদ্যুৎ আলী (৩২) এবং নজরপুর এলাকার কাঁচু আলী (৫০)। তারা গাছ কাটার শ্রমিকের কাজ করতেন।
পুলিশ জানায়, সকালে রিকশাভ্যানে করে পাঁচ শ্রমিক গাছ কাটার জন্য চৌগ্রামে যাচ্ছিলেন। পথে ফাঁকা জায়গায় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই রহিম মারা যান।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এ এন এম মাসুদ বলেন, আহত চারজনকে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে দুইজনের অবস্থা অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বিদ্যুৎ আলী এবং কাঁচু আলী মারা যান।
অপর দুজন চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ফাঁকা জায়গা ও কুয়াশা থাকায় চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন।
লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. রওশন আলী বলেন, ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সিংড়ার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মইনুল হক চুন্নু বলেন, “সকালে গাছ কাটতে বের হয়ে পথে দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। নিহতরা খুব গরিব মানুষ ছিলেন।”
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
