এনএনবি : নওগাঁর ধামইরহাটে পুকুর খননের সময় কষ্টি পাথরের একটি নারায়ণ মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৩৫ কোটি টাকা।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুলফৎপুর নামক এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত কুলফৎপুর এলাকার মৃত রহিম মণ্ডলের ছেলে মো. জাহেদুল ইসলাম হেলাল একটি পুকুর খনেনর কাজ করছিল। খননের একপর্যায়ে ওই পুকুরে মধ্যে মূর্তিটি দেখা গেলে তাৎক্ষণিক থানা পুলিশে অবগত করা হয়। পরে খবর পেয়ে পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগের নিকট হস্তান্তর করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
