এসএনবি : ঢাকাসহ সব বিভাগীয় শহরে আগামী ৪ ফেব্রুয়ারি সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।
বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, আমাদের চলমান আন্দোলন চলতেই থাকবে। যতদিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবেন ,তারেক রহমান দেশে ফিরে আসবেন, আমাদের বন্দি নেতারা হবেন না, ততক্ষণ আন্দোলন চলতে থাকবে।
ফখরুল বলেন,আজকে এই এ সরকার সচেতন ভাবে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের অধিকার কেড়ে নিয়েছে। একটা নির্বাচনে তামাশা তৈরি করেছে। স্পষ্ট বলতে চাই এই তামাশার সরকার আর নির্বাচন করতে হবে। তাই এই সরকারকে সরাতে হবে ।
তিনি বলেন, আওয়ামী লীগের সময় হয়ে গেছে ক্ষমতা ছেড়ে দেয়ার । তারা আর ক্ষমতায় থাকতে পারবেনা। এখন দেশের মানুষ ডিম খেয়েও বাঁচতে পারছে না। গ্যাসের দাম বেড়েছে। বিদ্যুতের দাম বেড়েছে। নিত্য পণ্যের দাম বেড়েছে। মানুষ আর এ সরকারের শোষণ নিতে পারছে না।
ফখরুল বলেন, আজকের এই দিনে আওয়ামী লীগ সরকারে হাতে গণতন্ত্র হত্যা হয়েছে । বাকশাল প্রতিষ্ঠা হয়েছে। দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে এই আওয়ামী লীগ সরকার। দেশের মানুষের স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। দেশের পত্রিকা গুলো বন্ধ করা দেয়া হয়েছে। সেদিন বাকশাল প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের দেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবী সেদিন আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট দিয়েছিল।
