এনএনবি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও চার জন।
বুধবার সকালে উপজেলার খোদাতপুর চারমাথা মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানিয়েছেন।
নিহতরা হলেন- ওই এলাকার হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২৪) এবং ইসমাইল হোসেনের ছেলে রাকিব (২৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আবু হাসান কবির জানান- নিহতদের পরিবারের সঙ্গে একই এলাকার ওমর আলীর পরিবারের মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
বুধবার সকালে জমির দখল নিয়ে দুই পক্ষ লাঠিসোটাসহ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুরুতর আহত হয়ে মিম ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া গুরুতর আহত রাকিবকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সংঘর্ষে আহত আরও চার জনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের নজরদারিতে রাখা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
