এনএনবি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক চুরি, ডাকাতি, খুন-গুম, অপহরণ-মুক্তিপণ কোনোভাবেই করতে দেওয়া হবে না। এসব অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
রোববার (১৫ জানুয়ারি) দুপুরে কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম সভা চলাকালীন তিনি এ কথা বলেন।
এ সময় এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের তালিকা বা তথ্য নানাভাবে মন্ত্রণালয়ে পাওয়া যায়। তালিকা হলেই অপরাধী বলা যাবে না। এসব যাচাই-বাছাই করা হচ্ছে।
সকাল ১০টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর মিলনায়তনে এ সভা শুরু হয়।
সভায় কমিটির সদস্য মো. আফছারুল আমীন এমপি, মো. হাবিবর রহমান এমপি, সামছুল আলম দুদু এমপি, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পীর ফজলুর রহমান এমপি, নূর মোহাম্মদ এমপি, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি, রুমানা আলী এমপি ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
সভায় সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধকল্পে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, সেন্টমার্টিন দ্বীপসহ এ অঞ্চলের সীমান্ত এলাকায় বিজিবি ও কোস্ট গার্ডের কার্যক্রমের ওপর বিস্তারিত আলোচনা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
