এফএনএস স্বাস্থ্য: মাইগ্রেনের সমস্যায় ভোগেন অনেকেই। এমন সমস্যা হলে মাথায় যন্ত্রণার পাশাপাশি নানাবিধ শারীরিক সমস্যা হয়। প্রতিদিনের কিছু অভ্যাসে মাইগ্রেনের ব্যথা হতে পারে। তাই এই ব্যথা কমাতেই এসব অভ্যাস পরিত্যাগ করতে হবে।
ঘুমে অনিয়ম
প্রতিদিন অন্তত ৮ ঘণ্টা ঘুমাতেই হবে। যদি তা সম্ভব না হয় তবে ৬ ঘণ্টার কম ঘুমালে মাইগ্রেনের সমস্যা বাড়বেই। রাত জেগে ওয়েব সিরিজ দেখা কিংবা মোবাইল দেখার অভ্যাস নিয়ন্ত্রণে আনুন। সমাধান মিলবে।
চিনি
এমন খাবার এড়িয়ে চলুন যেগুলোতে অতিরিক্ত চিনি আছে। রক্তে সুগার বাড়লে মাইগ্রেনের ব্যথা বাড়ে। তাই পরিমিত বোধ রেখে মিষ্টি খান।
খালি পেট রাখা
দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে গ্যাসট্রিকের প্রকোপ বাড়বে। মাইগ্রেনের ব্যথা বাড়াতে গ্যাসট্রিকের জুড়ি মেলা ভার। তাই কখনও খালি পেটে থাকবেন না এবং প্রচণ্ড ব্যস্ততায় তো নয়ই।
কফি খাওয়ার অভ্যাস
যাদের ক্যাফেইন আসক্তি রয়েছে তাদের এই অভ্যাস কমাতে হবে। মাইগ্রেনের সমস্যা বাড়ানোর ক্ষেত্রে কফি একটি কারণ। কফির অভ্যাস সহসাই ছাড়ানো কঠিন। এক্ষেত্রে একজন পুষ্টিবিদের সঙ্গে আলাপ করে নিন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
