এনএনবি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, উন্নয়ন পছন্দ হয়নি বিএনপির। যখন এই সরকার উন্নয়ন করছে তখন ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়।
আওয়ামী লীগকে যে ধাক্কা দেয় সে পড়ে যায়।
বুধবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর-১ নম্বর ঈদগাহ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ড. হাছান মাহমুদ বলেন, ১০ ডিসেম্বর ধাক্কা দিতে চেয়েছিল, সেজন্য নয়াপল্টন থেকে গরুর হাঁটে পড়েছিল। এখন লাইনে আসছে, সেজন্য বলতেছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকারের পতন চাই।
আওয়ামী লীগের ওই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এবার শীত বেশি সেজন্য তারা আগামী বছর আন্দোলন করবেন। আওয়ামী লীগ রাজপথে আছে, আর ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন না, ১০ তারিখ একবার ধাক্কা দিয়েছে তখন কোমর ভেঙেছে, আবার ধাক্কা দেওয়ার চেষ্টা করলে বিএনপির দুই পা ভেঙে যাবে।
সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার প্রমুখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
