এনএনবি : সিরাজগঞ্জ সদর উপজেলায় জমির দলিল তোলাকে কেন্দ্র করে একটি গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়েছেন; এ সময় ২৪ জন ছররা গুলিতে আহত হয়েছেন।
সোমবার দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি হুমায়ুন কবির জানান।
তিনি বলেন, এ ঘটনায় গ্রামের আরিফ হোসেনসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আরিফের কাছ থেকে একটি নিবন্ধন করা বন্দুক জব্দ করা হয়েছে।
গ্রামবাসীর বরাতে পুলিশ জানায়, শনিবার সকালে জমির কাগজ উত্তোলনকে কেন্দ্র করে বাঐতারা গ্রামের দলিল লেখক আলম হোসেনকে একই গ্রামের রুবেল মারপিট করে। এর জের ধরে সোমবার সকাল থেকে দুপক্ষের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটেকেল নিক্ষেপের সময় গুলির ঘটনাও ঘটে। এ সময় ২৪ জন গুলিবিদ্ধ ছাড়াও বিভিন্নভাবে আরও অন্তত ১০-১২ জন আহত হয়েছেন।
সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহম্মেদ বলেন, আহতদের মধ্যে ২৫ জনকে ভর্তি করা হয়েছে। ২৪ জনের শরীরে ছররা গুলি লেগেছে।
সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মামলার প্রস্তুতি চলছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
