এনএনবি : ছাত্রলীগকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় এতে আওয়ামীগের কেন্দ্রীয়, ছাত্রলীগের সাবেক নেতারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ছাত্রলীগের কমিটি হয়েছে প্রেসিডেন্ট সেক্রেটারি। অনেক কর্মী আশা নিয়ে বসে আছে। বাকি কমিটি পূর্ণাঙ্গ করতে বেশি সময় না নেওয়া হয়। আমাদের আর দেরি করার সুযোগ নেই আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে।
তিনি বলেন, রাজনীতিতে কমিটমেন্ট থাকতে হবে কমিটমেন্ট থাকলে রেজাল্ট একদিন আসবেই। মূল্যায়ন একদিন হবে। ছাত্রলীগ আমাদের শৈশবের ভালোবাসা। সবুজ কৈশোরের উচ্ছ্বাস, প্রথম যৌবনের প্রেম। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগকে আমি ৭৫ বার অভিনন্দন জানাই।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
