এনএনবি : ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে মঞ্চে ওঠেন ওবায়দুল কাদের। তিনি বক্তব্য দেওয়ার সময় হঠাৎ ভেঙে পড়ে মঞ্চ।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সাবেক পাঁচ কেন্দ্রীয় নেতা আহত হন।
জানা যায়, মঞ্চের ধারণক্ষমতার বাইরে সাবেক-বর্তমান নেতাকর্মীরা ওঠায় মঞ্চটি ভেঙে পড়ে।
মঞ্চে থাকা ওবায়দুল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই যে নেতাদের মঞ্চে ওঠা, এত নেতা আমাদের দরকার নেই। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য, স্মার্ট কর্মী দরকার। যেকোনও মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চের লোক বেশি। এত নেতা কেন? নেতা উৎপাদনের এত বড় কারখানা আমাদের দরকার নেই। কর্মী উৎপাদনের কারখানা চাই! সেটাই হোক ছাত্রলীগ!’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
