জনপ্রয়
    December 26, 2022

    মা মন্দিরের কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতি উত্তম জোয়াদ্দার জানালেন বিতর্কের অবসানে অবকাঠামো উন্নয়ন হলেও সেখানে পরিবারসহ উঠবেন না

    December 26, 2022

    যুগীপাড়ার বিধবা বৃদ্ধা পুস্প রাণী দেবনাথ ভাতা পাবেন আর কতো বছর বয়স হলে

    December 28, 2022

    ভূমি নামজারিতে ঘুষ দিতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা ভাঙ্গুড়ায়

    December 28, 2022

    ৩০ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সলঙ্গায়

    June 8, 2026

    বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব

    December 28, 2022

    ৭ টি দেশীয় ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরমঞ্জামাদিসহ সন্ত্রাসী গ্রেফতার চক পৈলানপুরে

    December 28, 2022

    দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

    December 28, 2022

    ৪ বীর কন্যাকে গরু ও ১ জনকে বাড়ী প্রদান করলো চেষ্টা

    December 28, 2022

    ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    December 28, 2022

    আবারও মা হলেন শার্লিন ফারজানা

    Facebook Twitter Instagram
    সর্বশেষ
    • বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
    • আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
    • বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
    • উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
    • জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
    • সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
    • মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
    • ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
    Facebook Twitter LinkedIn Pinterest RSS
    Dainik Ichhamoti
    Leaderboard Ad
    • প্রচ্ছদ
    • স্থানিয়
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • জীবন-যাপন
    • বিবিধ
    Dainik Ichhamoti

    আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকার ঘোষণা আ.লীগের

    0
    By Dainik Ichhamoti on December 30, 2022 জাতীয়

    এনএনবি : বিএনপি-জামায়াতের যেকোনও ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা রাজপথে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। দলটির নেতারা বলেছেন, ‘আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের রাজপথে অবস্থান থাকবে। আক্রমণ করলে কোনও ছাড় দেওয়া হবে না।’ শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে দলটির নেতারা এই ঘোষণা দেন।
    বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। এদিন রাজধানীর বিভিন্ন স্পটে সকাল থেকে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
    বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে এই সমাবেশে মোবাইল ফোনে যুক্ত হয়ে বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি-জামায়াতের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় আছি। আমরা আক্রমণকারী হবো না কিন্তু তারা আক্রমণ করলে রাজপথে কোনও ছাড় দেওয়া হবে না। আমরা মাঠে আছি, নির্বাচন পর্যন্ত মাঠে থাকবো। আজ বিএনপি-জামায়াতের নেতৃত্বে মৌলবাদী সন্ত্রাসীরা মাঠে নেমেছে। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। উন্নয়নকে বাঁচাতে হলে আওয়ামী লীগ ক্ষমতায় রাখতে হবে। দেশের উন্নয়ন-অর্জনকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। ক্ষমতার মঞ্চে উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনার সরকারকে বাঁচাতে হবে। আমরা ক্ষমতায় আছি। আমরা আক্রমণকারী হবো না কিন্তু তারা আক্রমণ করলে রাজপথে কোনও ছাড় দেওয়া হবে না।’
    সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘বিএনপি বলেছিল তারা ৩০ ডিসেম্বর মিছিলে মিছিলে সয়লাব করে দেবে। কই, তাদের মিছিল তো দেখলাম না? রাজপথে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপি-জামায়াত কাগুজে বাঘ। তারা সন্ত্রাস করে, ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চায়। এটা আমরা হতে দিতে পারি না। এই ষড়যন্ত্রকারী, আগুনসন্ত্রাসী, মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তারা কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড ও ষড়যন্ত্র করলে দাঁতভাঙা জবাব দিতে হবে। আপনারা পাহারায় থাকলে ঢাকা শহরে আগুন-সন্ত্রাসীরা আর সন্ত্রাস করতে পারবে না।’
    সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিএনপি-জামায়াত মানুষের জানমালের যাতে ক্ষতি করতে না পরে, কোনও মতলব যাতে হাসিল করতে না পারে, এ জন্য আমরা পাহারাদারের ভূমিকা পালন করছি, তারা সফল হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই বাংলাদেশকে পেছনে ফেলা যাবে না। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেই জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা আবার ষড়যন্ত্র করছে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের এই ভূমিকে যাতে কেউ ক্ষতবিক্ষত করতে না পারে, সে জন্য আমরা পাহারায় থাকবো। বিএনপি-জামায়াত আওয়ামী লীগকে ভয় দেখিয়ে কিছু করতে পারবে না, লাভ হবে না, আওয়ামী লীগ জনগণের দল।’
    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘সাপ যেমন কিছু দিন পরপর চামড়া-খোলস বদলায়, বিএনপির জোটও কিছু দিন পরপর খোলস বদলায়। কোনও সময় ২০ দল হয়, ১২ দল হয়; এখন বলছে ৩৩ দল। কিন্তু ৩৩ দলের মধ্যে ৩০টাকে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। কারণ, কয়েকটি হাতে গোনা দল ছাড়া বাকিগুলো আসলে সাইনবোর্ড-সর্বস্ব দল।’
    তিনি আরও বলেন, ‘এই বিএনপির আজকের যে গণমিছিল, এতে মানুষ আতঙ্কিত। তাদের এই গণমিছিলের কর্মসূচিতে ঢাকা শহরের মানুষ আতঙ্কিত। সরকারি দল হিসেবে আমাদের দলের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা। দেশে যাতে শান্তি-শৃঙ্খলা-স্থিতি কেউ বিনষ্ট করতে না পারে, সে জন্য আমরা মাঠে আছি। বিএনপি এবং তার মিত্ররা যদি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়, আমরা জনগণকে নিয়ে প্রতিহত করবো। আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো। তাদের কোনও বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।’
    তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে, তাই বিএনপি আতঙ্কিত আগামী নির্বাচনেও তাদের ভরাডুবি হবে বলে। বিএনপি-জামায়াত ওত পেতে বসে আছে কখন ছোবল মারবে। তাই আপনারা সতর্ক পাহারায় থাকবেন। জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের প্রতিরোধ করবো। তারা যাতে দেশে কোনও বিশৃঙ্খলা করতে না পারে, এ জন্য আমরা রাজপথে অবস্থান নিয়েছি। আমাদের এই অবস্থান আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।’
    ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ সেরনিয়াবাত, হাজী মোহাম্মদ শাহীন, আব্দুস সাত্তার মাসুদ, হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন প্রমুখ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Dainik Ichhamoti

    Related Posts

    এক মাসে আন্তঃব্যাংকে লেনদেন কমেছে ৬৮ হাজার কোটি টাকা

    সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছাবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা

    ৪ হাজার ৯৮৫ জনকে ‘যুব ঋণ’ দেবে সরকার

    Leave A Reply Cancel Reply

    Print
    Print
    সর্বশেষ
    • বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
    • আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
    • বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
    • উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
    • জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
    • সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
    • মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
    • ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
    • ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত দুই ভবনের নিলাম স্থগিত
    • সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
    জনপ্রিয়
    December 26, 2022

    মা মন্দিরের কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতি উত্তম জোয়াদ্দার জানালেন বিতর্কের অবসানে অবকাঠামো উন্নয়ন হলেও সেখানে পরিবারসহ উঠবেন না

    December 26, 2022

    যুগীপাড়ার বিধবা বৃদ্ধা পুস্প রাণী দেবনাথ ভাতা পাবেন আর কতো বছর বয়স হলে

    December 28, 2022

    ভূমি নামজারিতে ঘুষ দিতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা ভাঙ্গুড়ায়

    December 28, 2022

    ৩০ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সলঙ্গায়

    June 8, 2026

    বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব

    December 28, 2022

    ৭ টি দেশীয় ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরমঞ্জামাদিসহ সন্ত্রাসী গ্রেফতার চক পৈলানপুরে

    December 28, 2022

    দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

    December 28, 2022

    ৪ বীর কন্যাকে গরু ও ১ জনকে বাড়ী প্রদান করলো চেষ্টা

    December 28, 2022

    ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    December 28, 2022

    আবারও মা হলেন শার্লিন ফারজানা

    বর্ষপঞ্জি
    December 2022
    S S M T W T F
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
        Jan »
    আর্কাইভ
    • June 2026
    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025
    • March 2025
    • February 2025
    • January 2025
    • December 2024
    • November 2024
    • October 2024
    • September 2024
    • August 2024
    • July 2024
    • June 2024
    • May 2024
    • April 2024
    • March 2024
    • February 2024
    • January 2024
    • December 2023
    • November 2023
    • October 2023
    • September 2023
    • August 2023
    • July 2023
    • June 2023
    • May 2023
    • April 2023
    • March 2023
    • February 2023
    • January 2023
    • December 2022
    সম্পাদক ও প্রকাশক : মোছাঃ রোকেয়া বেগম, নির্বাহী সম্পাদক : মোসতাফা সতেজ, বার্তা সম্পাদক : আঁখিনূর ইসলাম রেমন, ব্যবস্থাপনা পরিচালক : মোখলেছুর রহমান খান। ফোন : ০২৫৮৮৮৪৪০১১, মোবাইল : ০১৭১২-৪০৬০০৯, ০১৭২১-৮০১৬১৪। Email : dichhamoti@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.