এনএনবি : ময়মনসিংহে বালুবাহী ট্রাকে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিং এলাকায় একটি ট্রাক রেললাইনের ওপরে উঠে যায়। একই সময় চলে আসে বলাকা কমিউটার ট্রেন। ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।
ইঞ্জিন দুমড়ে-মুচড়ে যাওয়ায় তিনটি মরদেহ ট্রেনের ইঞ্জিনের সামনে সামনে আটকে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কাটার দিয়ে কেটে দুই পুরুষ ও এক কিশোরের মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনার পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। পরে রিলিফ ইঞ্জিনের সহায়তায় ট্রেনটি সড়ক থেকে সরিয়ে নিলে বাস চলাচল স্বাভাবিক হয়। তবে, ময়মনসিংহ-জারিয়া রুটে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, এখনো নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
