জনপ্রয়
    December 26, 2022

    মা মন্দিরের কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতি উত্তম জোয়াদ্দার জানালেন বিতর্কের অবসানে অবকাঠামো উন্নয়ন হলেও সেখানে পরিবারসহ উঠবেন না

    December 26, 2022

    যুগীপাড়ার বিধবা বৃদ্ধা পুস্প রাণী দেবনাথ ভাতা পাবেন আর কতো বছর বয়স হলে

    December 28, 2022

    ভূমি নামজারিতে ঘুষ দিতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা ভাঙ্গুড়ায়

    December 28, 2022

    ৩০ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সলঙ্গায়

    June 8, 2026

    বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব

    December 28, 2022

    ৭ টি দেশীয় ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরমঞ্জামাদিসহ সন্ত্রাসী গ্রেফতার চক পৈলানপুরে

    December 28, 2022

    দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

    December 28, 2022

    ৪ বীর কন্যাকে গরু ও ১ জনকে বাড়ী প্রদান করলো চেষ্টা

    December 28, 2022

    ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    December 28, 2022

    আবারও মা হলেন শার্লিন ফারজানা

    Facebook Twitter Instagram
    সর্বশেষ
    • বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
    • আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
    • বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
    • উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
    • জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
    • সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
    • মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
    • ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
    Facebook Twitter LinkedIn Pinterest RSS
    Dainik Ichhamoti
    Leaderboard Ad
    • প্রচ্ছদ
    • স্থানিয়
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • জীবন-যাপন
    • বিবিধ
    Dainik Ichhamoti

    নারায়ণগঞ্জে ২৬৪টি অস্ত্রের লাইসেন্স বাতিল

    0
    By Dainik Ichhamoti on December 24, 2023 জাতীয়

    এনএনবি : নারায়ণগঞ্জ জেলায় বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের নজির দিন দিন বেড়ে চলেছে। এতে পুলিশ-প্রশাসন নানা ব্যবস্থা গ্রহণ করলেও এই অবৈধ ব্যবহার যেন থেমে নেই। সম্প্রতি দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মিছিলে বৈধ অস্ত্র প্রদর্শন করা হয়। এই ঘটনায় ব্যবস্থা গ্রহণ করা হলেও নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে জনমনে শঙ্কা তত বাড়ছে। এদিকে নারায়ণগঞ্জ জেলায় প্রায় সাড়ে তিন বছরের ব্যবধানে ২৬৪টি অস্ত্রের লাইসেন্স বাতিল ও ট্রান্সফার করা হয়েছে।
    নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় বর্তমানে ব্যক্তিগত ও কোম্পানি প্রতিষ্ঠানের মোট ৭৩৭টি অস্ত্রের লাইসেন্স রয়েছে। তবে ২০১৯ সালের ৩০ জুলাই পর্যন্ত মোট অস্ত্রের লাইসেন্স সংখ্যা ছিল এক হাজার একটি। সে হিসেবে এই সময়ের মধ্যে জেলায় ২৬৪টি অস্ত্রের লাইসেন্স বাতিল ও পরিবর্তন করা হয়েছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে বন্দুক ও শর্টগান, পিস্তল, রিভলবার ও রাইফেল।
    এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘বর্তমানে অস্ত্র লাইসেন্স সংখ্যা ৭৩৭টি। অনেক অস্ত্রের লাইসেন্স নবায়ন করা হয়নি। তাছাড়া গত কয়েক বছরে কেন অস্ত্রের লাইসেন্স সংখ্যা কমেছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।’
    খোঁজ নিয়ে ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৬-৭০ সাল পর্যন্ত তৎকালীন ২০টি বন্দুকের লাইসেন্স দেওয়া হয়। তবে স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার এবং তারপর জিয়াউর রহমান সরকার আমলেও বন্দুকের লাইসেন্স দেওয়া হয় যথাক্রমে ২৪টি ও ৮১টি। এরশাদ সরকারের আমলে ৯ বছরে নারায়ণগঞ্জে ২০৬টি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়; যার ২১টি হলো রাইফেল আর ৫০টি পিস্তল-রিভলবার। বাকিগুলো বন্দুক। স্বৈরশাসক এরশাদের পতনের পর ক্ষমতায় আসে বিএনপি। তাদের পাঁচ বছরে এ জেলায় ৮৯ জন অস্ত্রের লাইসেন্স পান। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পাঁচ বছরে ২৩৮ জনকে বিভিন্ন ধরনের অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়।
    বিএনপি ২০০১ সালে আবার ক্ষমতায় আসার পর তখনকার দলীয় সাংসদ গিয়াস উদ্দিন একটি পিস্তল ও একটি বন্দুকের লাইসেন্স নেন। তবে ওই সময়ে ঠিক কতগুলো অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেই তথ্য সঠিকভাবে পাওয়া যায়নি। আর ২০০৮ সাল থেকে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে বাকি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে।
    ১৯৭২ থেকে ১৯৯০ পর্যন্ত প্রতিষ্ঠানের বাইরে ব্যক্তিগতভাবে যারা অস্ত্রের লাইসেন্স পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী, জনপ্রশাসন ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তি। এরশাদ সরকারের শেষ দিকে নারায়ণগঞ্জে রাজনৈতিক সংশ্লিষ্ট কিছু ব্যক্তিও অস্ত্রের লাইসেন্স পেয়েছেন। এর মধ্যে জাতীয় পার্টির দুই জন, আওয়ামী লীগের চার, বিএনপির একজন ও জাসদের একজন রয়েছেন।
    এদিকে আসন্ন সংসদ নির্বাচনের আগে বেড়েছে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার। গত ২৯ নভেম্বর বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী নেতাকর্মীদের নিয়ে মিছিল করে রূপগঞ্জ উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। সেই মিছিলে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির দেহরক্ষী আশিকুজ্জামান প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে গোলাম দস্তগীর গাজীকে শোকজ করা হয়। এবং সেই অস্ত্রটি লাইসেন্সসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়। একইসাথে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রদর্শন করা অস্ত্রটির লাইসেন্স বাতিল করা হয়। যদিও সেই অস্ত্রটির লাইসেন্স নড়াইল জেলা থেকে করা হয়েছিল। তবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অস্ত্রটির লাইসেন্স বাতিলের জন্য চিঠি পাঠিয়েছিলেন।
    পাঁচ বছর আগে ২০১৮ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর সশস্ত্র হামলার সময় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ধরা নিয়াজুল ইসলামের সেই অস্ত্রের লাইসেন্স (নিবন্ধন) বাতিল করা হয়েছে। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক তার অস্ত্রের লাইসেন্সটি বাতিল করেন। নিয়াজুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
    ২০১৪ সালের ৬ মে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার জের ধরে ওই মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন ও তার ঘনিষ্ঠ সাত জনের ১১টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। তৎকালীন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নূর হোসেন ও তার ঘনিষ্ঠ সাত জনকে ওই ১১টি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। এর মধ্যে নূর হোসেনের দুটি (একটি রাইফেল ও একটি পিস্তল), তার ভাই মো. নূরুউদ্দিন মিয়ার একটি (শটগান), ভাতিজা ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদলের দুটি (শটগান ও পিস্তল), নূর হোসেনের কোষাধ্যক্ষ হিসেবে পরিচিত মো. শাহজাহান, দেহরক্ষী আলী মোহাম্মদ, সানাউল্লাহ ও জামালউদ্দিনের একটি করে (শটগান) এবং ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ও সিদ্ধিরগঞ্জ কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি আরিফুল হকের দুটি (শটগান ও রিভলবার) অস্ত্রের লাইসেন্স রয়েছে।
    এসব লাইসেন্স বাতিলের জন্য নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম ও শ্বশুর শহীদুল ইসলাম ওই সময় লিখিতভাবে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।
    নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মাহমুদুল হক বলেন, অস্ত্রের লাইসেন্স বাতিলের সংখ্যা খুবই কম। মূলত অস্ত্রের লাইসেন্স অনেকে এক জেলা থেকে অন্য জেলায় ট্রান্সফার করে ফেলে। অথবা অনেকে সারেন্ডার (আত্মসমর্পণ) করে। এ ছাড়া নতুন অস্ত্রের লাইসেন্স কম দেওয়া হয়, এ কারণে অস্ত্রের লাইসেন্সের সংখ্যা বাড়ছে না।
    বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ইতোমধ্যে রূপগঞ্জে বৈধ অস্ত্র প্রদর্শনের ঘটনায় লাইসেন্স বাতিল করা হয়েছে। আগ্নেয়াস্ত্রের নীতিমালা রয়েছে। সেই নীতিমালা কেউ লঙ্ঘন করলে তা বাতিল করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
    এদিকে দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তিদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Dainik Ichhamoti

    Related Posts

    এক মাসে আন্তঃব্যাংকে লেনদেন কমেছে ৬৮ হাজার কোটি টাকা

    সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছাবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা

    ৪ হাজার ৯৮৫ জনকে ‘যুব ঋণ’ দেবে সরকার

    Leave A Reply Cancel Reply

    Print
    Print
    সর্বশেষ
    • বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
    • আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
    • বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
    • উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
    • জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
    • সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
    • মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
    • ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
    • ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত দুই ভবনের নিলাম স্থগিত
    • সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
    জনপ্রিয়
    December 26, 2022

    মা মন্দিরের কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতি উত্তম জোয়াদ্দার জানালেন বিতর্কের অবসানে অবকাঠামো উন্নয়ন হলেও সেখানে পরিবারসহ উঠবেন না

    December 26, 2022

    যুগীপাড়ার বিধবা বৃদ্ধা পুস্প রাণী দেবনাথ ভাতা পাবেন আর কতো বছর বয়স হলে

    December 28, 2022

    ভূমি নামজারিতে ঘুষ দিতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা ভাঙ্গুড়ায়

    December 28, 2022

    ৩০ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সলঙ্গায়

    June 8, 2026

    বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব

    December 28, 2022

    ৭ টি দেশীয় ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরমঞ্জামাদিসহ সন্ত্রাসী গ্রেফতার চক পৈলানপুরে

    December 28, 2022

    দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

    December 28, 2022

    ৪ বীর কন্যাকে গরু ও ১ জনকে বাড়ী প্রদান করলো চেষ্টা

    December 28, 2022

    ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    December 28, 2022

    আবারও মা হলেন শার্লিন ফারজানা

    বর্ষপঞ্জি
    December 2023
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Nov   Jan »
    আর্কাইভ
    • June 2026
    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025
    • March 2025
    • February 2025
    • January 2025
    • December 2024
    • November 2024
    • October 2024
    • September 2024
    • August 2024
    • July 2024
    • June 2024
    • May 2024
    • April 2024
    • March 2024
    • February 2024
    • January 2024
    • December 2023
    • November 2023
    • October 2023
    • September 2023
    • August 2023
    • July 2023
    • June 2023
    • May 2023
    • April 2023
    • March 2023
    • February 2023
    • January 2023
    • December 2022
    সম্পাদক ও প্রকাশক : মোছাঃ রোকেয়া বেগম, নির্বাহী সম্পাদক : মোসতাফা সতেজ, বার্তা সম্পাদক : আঁখিনূর ইসলাম রেমন, ব্যবস্থাপনা পরিচালক : মোখলেছুর রহমান খান। ফোন : ০২৫৮৮৮৪৪০১১, মোবাইল : ০১৭১২-৪০৬০০৯, ০১৭২১-৮০১৬১৪। Email : dichhamoti@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.