এনএনবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে। ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি এ দিনক্ষণ নির্ধারণ করেছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিস থেকে এ তথ্য জানা গেছে। তবে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিষয়টি চূড়ান্ত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ভর্তি পরীক্ষা অফিস সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ২৪ ফেব্রুয়ারি বিজ্ঞান অনুষদ, ১ মার্চ ব্যবসায় শিক্ষা অনুষদ ও ২ মার্চ চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়ার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।
এবারের ভর্তি পরীক্ষাও ঢাকাসহ আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সম্পর্কিত সভায় পরীক্ষার যোগ্যতা, মানবন্টন, ফি-সহ সম্পর্কিত সকল বিষয়ের আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
