এনএনবি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠে সেনাবাহিনী নামানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, ‘নির্বাচন প্রতিহত করার ঘোষণা যারা দিয়েছে কিংবা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলাবাহিনী তৎপর আছে।’
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা সৈনিক আব্দুল জব্বার অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভাগীয় ও জেলা প্রশাসনের নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। এ সময় বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক মুস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসি আলমগীর বলেন, ‘আমাদের ওপর বিদেশি কোনও চাপ নেই। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে আমরা কী কী ব্যবস্থা নিয়েছি সে বিষয়ে জানতে চেয়েছে তারা।’
বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ বিষয়ে তিনি বলেন, ‘সংলাপের জন্য বারবার তাদেরকে আহ্বান করা হয়েছে কিন্তু তারা কখনও সাড়া দেয়নি। নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রশাসনে বদল করা হচ্ছে, এটা নতুন কিছু নয়।’
অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের ভূমিকা রাখতে হবে এবং ভোটারদের কেন্দ্রে আনার ব্যবস্থা তাদেরকেই করতে হবে বলে জানান এই নির্বাচন কমিশনার।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
