এনএনবি : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদরের পাশের শুড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ সুপার আজিম উল আহসান জানান।
নিহত কামরুজ্জামান শামীম (৪৮) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি এবং পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক। তিনি শুড়া এলাকার গোলাম রসুলের ছেলে। এর আগে তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বলে পরিবার জানায়।
শামীমের ছেলে মাহিন সাংবাদিকদের বলেন, রাতে এলাকার মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে এসে খাওয়া-দাওয়া করেন তার বাবা। পরে তিনি আবার বাইরে বের হন। এরপর আর তার খোঁজ মেলেনি।
রাত সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে হঠাৎপাড়া এলাকার খালের সাঁকোর নিচে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন লোকজন। তখন তারা পরিবারকে জানায়। পরিবার পুলিশকে খবর দেয়।
মাহিন বলেন, “বাবাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল আমীন বলেন, “নিহতের বুকের বামপাশে গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
পুলিশ সুপার আজিম উল আহসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
