এনএনবি : বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার ওপর গভীরভাবে নজর রেখেছে যুক্তরাষ্ট্র সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটি। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক টুইটবার্তায় এ কথা জানান তারা।
সিনেটের এ কমিটি টুইটে বলে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার গণতান্ত্রিক অংশীদাররা বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন প্রক্রিয়ার ওপর গভীর নজর রেখেছে। তারা মনে করেন— স্বচ্ছ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং সব দলের জন্য উন্মুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণের প্রাপ্য।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই।
ব্রিফিংয়ে এক বাংলাদেশি সাংবাদিক মিলারকে প্রশ্ন করেন—বিএনপি যেভাবে ‘সহিংসতাকে’ বেছে নিয়েছে, আপনার কী মনে হয় না, এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে খর্ব করছে দলটি?
জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার বলেন, ‘আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক সেটাই আমরা চাই।’
আবারও মার্কিন নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে মিলার বলেন, ‘আমরা আমাদের এই নীতির বিষয়ে এর আগেও বেশ কয়েকবার স্পষ্ট করে বলে দিয়েছি।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
