এনএনবি : স্বর্ণের দাম দেশের ইতিহাসে নতুন রেকর্ড ছুঁয়েছে। জুয়েলারি দোকান মালিকরা ২২ ক্যারেটের স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা বাড়িয়েছেন।
রোববার থেকে তারা স্বর্ণের নতুন দাম ভরিপ্রতি এক লাখ ছয় হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করেছেন।
গত ৫ নভেম্বর স্বর্ণের দাম ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) হয়েছিল এক লাখ চার হাজার ৬২৬ টাকা। এই দাম ছিল সর্বোচ্চ।
শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বার্তায় বলা হয়, সমিতির মূল্য ও মূল্য মনিটরিং সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত জুলাইয়ে দেশে প্রথমবারের মতো স্বর্ণের দাম এক লাখ টাকা ছাড়িয়ে যায়।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি ও দেশের বাজারে স্বর্ণের সরবরাহে অস্থিরতার কারণে গত এক বছরেরও বেশি সময় ধরে স্বর্ণের দাম বাড়ছে।
বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণে স্বর্ণ আমদানি না করলেও এর দাম সাধারণত আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে চলে।
দেশে স্বর্ণের বার্ষিক চাহিদা ২০ টন থেকে ৪০ টন। তবে চাহিদার প্রায় ৮০ শতাংশ পূরণ হয় চোরাচালান ও বিদেশ থেকে আসা যাত্রীদের আনা স্বর্ণের মাধ্যমে। যারা ব্যাগেজ রুলের আওতায় নিয়ে আসেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
