এনএনবি : বিএনপির ৪৮ ঘণ্টা হরতালে নাশকতা ঠেকাতে ঢাকাসহ সারাদেশে ২৩৫ প্লাটুন বিজিবি নেমেছে।
এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে টহল দিচ্ছে ২৮ প্লাটুন বিজিবি। সাধারণত প্রতি প্লাটুনে ৩০ জন বিজিবি সদস্য থাকেন।
বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম রোববার সকালে এক বার্তায় বলেন, “সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে ২৩৫ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।”
সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর বিএনপি হরতাল ডাকে। এরপর একে একে পাঁচ দফায় ১১ দিন অবরোধ করে বিএনপি ও মিত্র দল জামায়াত। বিএনপির এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে সমমনা দলগুলোও।
এর মধ্যে নির্বাচন কমিশন ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করলে তা প্রত্যাখ্যান করে রবি ও সোমবার ৪৮ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি।
দ্বাদশ জাতীয় নির্বাচনে আগে আগে এসব কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। দফায় দফায় অবরোধে সারা দেশে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
