এনএনবি : দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশিদের কাছে সরকারের অবস্থান তুলে ধরতে কূটনীতিকদের ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ব্রিফিংয়ে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন সংগঠিত সহিংসতা তাদের সামনে তুলে ধরা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) বিকেল সোয়া ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, মিশনপ্রধান, জাতিসংঘের সংস্থা প্রধানদের সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ব্রিফিং করেন তিনি।
ব্রিফিংয়ে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ ঘিরে যেসব ঘটনা ঘটেছে তার সরকারি ভাষ্য আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে তুলে ধরেছেন তিনি।ব্রিফিংয়ে ২৮ অক্টোবরের সার্বিক ঘটনার অডিও-ভিডিও উপস্থাপন করা হয়েছে।
ব্রিফিংয়ে মোমেন ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা উপস্থিত রয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
