এনএনবি : ইউরোপে যেতে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে চলতি বছর আড়াই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা এমনটি বলছে।
সংস্থাটি আরও বলছে, একই সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছেন প্রায় এক লাখ ৮৬ হাজার মানুষ। খবর আল জাজিরা।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) নিউইয়র্ক দপ্তরের পরিচালক রুভেন মেনিকদিওয়েলা বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বলেন, এক লাখ ৮৬ হাজার অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন।
এর মধ্যে ৮৩ শতাংশ- এক লাখ ৩০ হাজারের বেশি লোক ইতালিতে পৌঁছেছেন। এ ছাড়া সাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীরা অন্য যেসব দেশে পৌঁছেছেন, সেগুলোর মধ্যে রয়েছে গ্রিস, স্পেন, সাইপ্রাস ও মাল্টা।
নিরাপত্তা পরিষদকে বলা হয়েছে, বিপজ্জনকভাবে সমুদ্র পারাপারে যারা মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন, তাদের সংখ্যা গত বছরের তুলনায় এ বছর বেড়েছে।
মেনিকদিওয়েলা বলেন, চলতি বছর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আড়াই হাজারের বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। ২০২২ সালে একই সময়ে নিখোঁজ বা মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৬৮০ জন। সেই তুলনায় নিখোঁজ বা মৃত্যুর সংখ্যা অনেক বেড়েছে।
তিনি আরও বলেন, একইভাবে বিপজ্জনক স্থল ও সাগরপথে ইউরোপে যাত্রায় কত প্রাণ যাবে, জাতিসংঘের শরণার্থী সংস্থা তা জানে না।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
