নিজস্ব প্রতিবেদক: কাঁচামরিচ নিয়ে কারসাজি চলছেই। ভারত থেকে আমদানির খবরে দাম কিছুটা কমে এসেছিল। গত সোমবার (৩ জুন) রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছে ২০০ টাকার মধ্যে। মঙ্গলবার দাম বেড়ে ৩০০ থেকে ৩৫০ টাকায় ওঠে। এরপর একরাতের ব্যবধানে বুধবার সকাল থেকে ৫০০ টাকা ছাড়িয়েছে কাঁচা মরিচের দাম।
বুধবার (৫ জুলাই) রাজধানীর বাজারগুলোতে দেখা যায় প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৩২০ টাকা কেজি দরে।
এদিকে, মরিচের দাম হু হু করে বেড়ে যাওয়া নিয়ে ক্রেতা-বিক্রেতার মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্রেতা সাধারণের অভিযোগ আমদানিকৃত মরিচ বাজারে এলেও সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। আর ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে দেশি মরিচের সরবরাহ কম থাকায় আমদানি দিয়ে দামে লাগাম টানা যাচ্ছে না। সরবরাহ কম হওয়াতে একদিনের ব্যবধানে পণ্যটির দাম কেজিপ্রতি ১৫০ টাকা বেড়ে গেছে।
বুধবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ বিক্রি করছেন ১৩০ টাকা। আর এক কেজি কিনলে দাম রাখা হচ্ছে ৫০০ থেকে ৫১০ টাকা।
খিলগাঁও এলাকার খুচরা ব্যবসায়ী বোরহান জানান, এখন প্রতি পাল্লা (৫ কেজি) পাইকারিতে বিক্রি হচ্ছে ২০৫০ থেকে ২১০০ টাকায়। অর্থাৎ কেজি পড়ছে ৪৫০ টাকা। এর মাঝে কিছুটা বাদ যাবে, গাড়ি ভাড়া আছে। এরপর যা থাকে সেটা লাভ।
দাম বাড়ার কথা শিকার করেছেন পাইকার ব্যবসায়ীরাও। কারওয়ান বাজারের পাইকারি কাঁচা মরিচ ব্যবসায়ী আবদুল বাসেদ মোল্লা জানান, সরবরাহ কম হওয়ার কারণে পাইকারিতেও কাঁচা মরিচের দাম আবারও বেড়েছে। কাঁচামালের দাম সরবরাহের উপর ওঠানামা করে থাকে।
তবে ব্যবসায়ীদের কথা মানতে নারাজ সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ ব্যবসায়ী সিন্ডিকেটে বন্দি মরিচ। এ বিষয়ে দক্ষিণ শাহজাহানপুরের বাসিন্দা ওমর ফারুক জানান, আমদানিকৃত মরিচ বাজারে এসেছে তাহলে দাম কেনো কমছে না। নিশ্চয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কবলে পড়েছে রান্নার অতিপ্রয়োজনীয় মসলা জাতীয় পণ্যটি।
কাঁচা মরিচের দাম বেশি রাখায় ১১৮ ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদের মোট ছয় লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়। কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে ও মূল্য তদারকির জন্য সারাদেশে ৪৪টি বাজারে অভিযান চালায় অধিদপ্তর। সোমবার ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে এ অভিযান চালানো হয়।
বাজারে অন্যান্য সবজির দামও বাড়তির দিকে। বর্তমানে বাজারে প্রতিকেজি সজনে ডাটা বিক্রি হচ্ছে ১২০ টাকা, কচুরমুখি ১২০, টমেটো ১০০ থেকে ১১০, ভারতীয় টমেটো ২৫০ থেকে ২৮০ টাকা, গাজর ৮০ টাকা, চায়না গাজর ১৫০, ঢেঁড়স ৫০ টাকা, চিচিঙা ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৬০ থেকে ৭০ টাকা, উস্তে ৮০ থেকে ১০০ টাকা, পেপে ৪০ থেকে ৫০ টাকা, আলু ৫০ টাকা, বেগুন ৫০ থেকে ৮০, কাকরোল ৬০ টাকা, কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সম্প্রতি দেশে কাঁচা মরিচের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। হঠাৎ করেই দাম বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে চরম অস্থিরতা। দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচ ৮০০ থেকে ১ হাজার টাকায়ও বিক্রি হতে দেখা গেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
