এনএনবি : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ঈদের ছুটিতে গ্রামে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল মাবিয়া (১০) ও মরিয়ম (১৪) নামে দুই চাচাতো বোনের।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের গরবাজাইল গ্রামে এ ঘটনা ঘটে।
মাবিয়া একই গ্রামের মাহবুবুল আলম ও মরিয়ম ইসরাফিল অরফে মিলনের মেয়ে। তারা সম্পর্কে একে অপরের চাচাতো বোন। উভয়েই ঢাকার মিরপুর এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ঢাকার মিরপুর থেকে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসে চাচাতো বোন মাবিয়া ও মরিয়ম। মঙ্গলবার সন্ধ্যায় দুই বোন বাড়ির পাশে একটি পুকুরের পাশে খেলছিল। অসাবধানতাবশত প্রথমে মাবিয়া পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে মরিয়ম পানিতে লাফ দেয়। সাঁতার না জানায় উভয়ই পানিতে ডুবে যায়।
খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে থানার ওসি আবদুল মজিদ জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
