এনএনবি : ঈদুল আজহা উপলক্ষে গত ১৪ জুন থেকে অনলাইনে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ২৯ জুনকে ঈদের সম্ভাব্য তারিখ ধরে ২৮ জুনের টিকিট বিক্রি করা হয়েছে রোববার সকাল ৮টায়।
ঈদুল ফিতরের মতো এবারও রেলের অগ্রিম টিকিট শতভাগ বিক্রি হচ্ছে অনলাইনে। এর ফলে গত বছরগুলোর মতো কমলাপুর স্টেশনে অগ্রিম টিকিট কাটার চিরচেনা সেই ভিড় নেই। তবে টিকিট পেতে সার্ভারে বেশ চাপ ছিল যাত্রীদের।
ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে একযোগে টিকিট বিক্রি শুরু হলে প্রথম এক ঘণ্টার মধ্যেই দেশের পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শেষ হয়ে যায়। টিকিট কিনতে এক ঘণ্টার এই সময়ে ৫৩ লাখ হিট পড়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
টিকিট প্রত্যাশীদের মধ্যে যারা প্রথমে ওয়েবসাইট বা অ্যাপে ঢুকতে পারেননি, তারা পরে ঢুকে আর কোন খালি আসন পাননি। টিকিট না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
রেলওয়ে সূত্র বলছে, গত ঈদুল ফিতরে একসঙ্গে আড়াই কোটি পর্যন্ত ক্লিক পড়েছিল। তবে এবারের ঈদযাত্রায় দুটি জোন ভাগ করে দেওয়া হয়েছে। এতে করে ক্লিকের সংখ্যা কমে আসায় টিকিট প্রত্যাশীদের ভোগান্তিতে পড়তে হয়নি।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ জুনের টিকিট ১৪ জুন বিক্রি হয়েছে। ২৫ জুনের টিকিট ১৫ জুন, ২৬ জুনের টিকিট ১৬ জুন, ২৭ জুনের টিকিট ১৭ জুন এবং ২৮ জুনের টিকিট ১৮ জুন বিক্রি হলো।
এদিকে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯, ৩০ জুন ও ১ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে বলেও জানা গেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
