এনএনবি : ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের একটি বৈঠক হয়েছে। বুধবার (৭ জুন) ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের অফিসে এ বৈঠক হয়।
প্রায় এক ঘণ্টার এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামা ওয়াবায়েদ উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের আলোচনা হয়েছে। এর আগেও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত।
এর আগে মঙ্গলবার (৬ জুন) মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মার্কিন রাষ্ট্রদূতের বারিধারার বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএনপির অন্য কোনো নেতা ছিলেন না।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
