জনপ্রয়
    December 26, 2022

    মা মন্দিরের কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতি উত্তম জোয়াদ্দার জানালেন বিতর্কের অবসানে অবকাঠামো উন্নয়ন হলেও সেখানে পরিবারসহ উঠবেন না

    December 26, 2022

    যুগীপাড়ার বিধবা বৃদ্ধা পুস্প রাণী দেবনাথ ভাতা পাবেন আর কতো বছর বয়স হলে

    December 28, 2022

    ভূমি নামজারিতে ঘুষ দিতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা ভাঙ্গুড়ায়

    December 28, 2022

    ৩০ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সলঙ্গায়

    June 8, 2026

    বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব

    December 28, 2022

    ৭ টি দেশীয় ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরমঞ্জামাদিসহ সন্ত্রাসী গ্রেফতার চক পৈলানপুরে

    December 28, 2022

    দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

    December 28, 2022

    ৪ বীর কন্যাকে গরু ও ১ জনকে বাড়ী প্রদান করলো চেষ্টা

    December 28, 2022

    ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    December 28, 2022

    আবারও মা হলেন শার্লিন ফারজানা

    Facebook Twitter Instagram
    সর্বশেষ
    • বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
    • আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
    • বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
    • উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
    • জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
    • সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
    • মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
    • ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
    Facebook Twitter LinkedIn Pinterest RSS
    Dainik Ichhamoti
    Leaderboard Ad
    • প্রচ্ছদ
    • স্থানিয়
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • জীবন-যাপন
    • বিবিধ
    Dainik Ichhamoti

    সাজা দিয়ে বিএনপি নেতাদের নির্বাচনে অযোগ্য করার মহাপরিকল্পনা : ফখরুল

    0
    By Dainik Ichhamoti on June 1, 2023 জাতীয়

    এনএনবি : আগামী জাতীয় নির্বাচনের আগে বিএনপির নেতাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোতে সাজা ঘোষণা হবে বলে আশঙ্কা করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    তার অভিযোগ, ‘সরকার এভাবে’ তাদের নেতাদেরকে নির্বাচনে অযোগ্য করতে চায়।
    বুধবার দুপুরে নয়া পল্টনে সংবাদ সম্মেলন করে এই আশঙ্কার কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব।
    সরকার ‘ভয়াবহ পরিকল্পনা’ নিয়ে নেমেছে অভিযোগ করে ফখরুল বলেন, “আমাদের কানে এসেছে যে, প্রায় সাড়ে ১৩ শ মামলা চিহ্নিত করা হয়েছে, যে মামলাগুলো নির্বাচনের পূর্বেই তারা শুনানি করে সাজা দিয়ে দেবে।”
    সংবিধান অনুযায়ী ফৌজদারী মামলায় কমপক্ষে দুই বছরের সাজা হলে তিনি নির্বাচনে অযোগ্য হবেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে এ কারণেই অংশ নিতে পারেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
    ভোটের বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তার ৫ বছরের সাজা ঘোষণা হয়। একই বছরের ৩০ অক্টোবর হাই কোর্ট সাজা বাড়িয়ে করে ১০ বছর। পরদিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হয় ৭ বছর।
    ওই বছরের ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসনে খালেদা জিয়ার নামে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। কিন্তু রিটার্নিং কর্মকর্তা তা বাতিল ঘোষণা করেন। এরপর উচ্চ আদালতে গিয়েও প্রার্থিতা ফিরে পাননি বিএনপি নেত্রী।
    মির্জা ফখরুল বলেন, “এটা তাদের (সরকার) অত্যন্ত চমৎকার উদ্দেশ্যে। এদেরকে (বিরোধী দলের নেতাদের) যদি আটক করে ফেলা যায়, সাজা দিয়ে দেওয়া যায়, তাহলে তাদের কথা মত এরা তো নির্বাচন করতে পারবে না।”
    সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা দুর্নীতির দুই মামলায় আগের দিন হাই কোর্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছরের, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের সাজা বহাল রেখে রায় দেয় হাই কোর্ট।
    জ্ঞাত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা দুটি করা হয় ওই বিএনপি নেতাদের বিরুদ্ধে। ২০০৭ সালে সাজার রায়ের পর হাই কোর্ট তাদের খালাস দেয়। রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে সর্বোচ্চ আদালত দুই মামলাতেই পুনঃশুনানির নির্দেশ দেয় হাই কোর্টকে। পুনঃশুনানি শেষে তাদের সাজা বহাল রাখার সিদ্ধান্ত দিল হাই কোর্ট।
    ফখরুল বলেন, “এই রায় হচ্ছে তাদের সেই পরিকল্পনা, যে পরিকল্পনায় বাংলাদেশের রাজনীতিকে একেবারে তিরোহিত করা, বিরাজনীতিকরণ করা, রাজনীতিবিদদের রাজনীতির মাঠ থেকে দূরে সরিয়ে দেওয়া, সরিয়ে আবার যদি এককভাবে পার হওয়া।
    “তারা একদম একা খেলার মাঠে খেলবেন আর গোল দিয়ে যাবেন। যেটাকে আমরা বলি যে, প্রতিপক্ষ কেউ থাকবে না। ওই লক্ষ্যে তারা যাচ্ছে, এগোচ্ছে।”
    একই ধরনের মামলায় আওয়ামী লীগের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মহিউদ্দিন খান আলমগীর ও প্রয়াত মোহাম্মদ নাসিমকে আদালত খালাস দেওয়ার কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব।
    তিনি বলেন, “এভাবে তারা (সরকার) গোটা দেশে ভয়-ত্রাস এবং একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। এই নৈরাজ্য সৃষ্টি করার মধ্য দিয়ে তারা একই কায়দায় এককভাবে নির্বাচনী বৈতরণী পার হতে চায় যেটা এদেশের মানুষ এটা হতে দেবে না। এ দেশের মানুষ তাদের বিতারণ করেই নির্বাচন করবে।”
    এসব ‘খেলাধুলা’ বাদ দিয়ে ‘সোজা পথ’ ধরার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন এবং দেশে সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করেন।”
    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে করা মামলার শুনানি শুরু হওয়া নিয়েও প্রশ্ন তোলেন ফখরুল।
    তিনি বলেন, “এত বছর ধরে এই মামলা চলে নাই। হঠাৎ দেখা গেল যে, দ্রুত শুনানি শুরু হয়েছেৃ তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেয়া হয়নি। এখন অতি দ্রুত প্রতিদিন একজন-দুইজন-তিনজন সাক্ষী হাজির করা হচ্ছে এবং তাদের রাত পর্যন্ত সাক্ষ্য নেওয়া হচ্ছে।
    “এ বিষয়গুলো নিয়ে যখন আমাদের আইনজীবীরা কথা বলতে চেয়েছিলেন, বিশেষ আদালতে তাদেরকে কথা শুধু বলতেই দেয়া হয়নি তা নয়, তাদেরকে সরকারি দলের আইনজীবীরা আক্রমণ করেছে, তাদেরকে আহত করেছে, এমনকি পুলিশ সেখানে বেআইনিভাবে প্রবেশ তাদেরকে নির্যাতন করেছে।
    “এরপরে আমরা কীভাবে বলব, এই দেশে একটা গণতান্ত্রিক নির্বাচন হওয়ার সুযোগ আছে? এ দেশে কীভাবে বলব যে, বিরোধী দলের এখানে রাজনীতি করার, মানুষের ভোট দেয়ার অধিকার, সাংবাদিকদের লেখার অধিকার আছে?”
    বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালের অভিযোগ, সরকার তারেক রহমান ও তার স্ত্রীকে সাজা দিতে ‘উঠেপড়ে লেগেছে’।
    সংবাদ সম্মেলনে তিনি বলেন, “রাজনীতির কারণে আইন মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে সংশ্লিষ্ট আদালত এই মামলা (তারেক রহমান ও জোবায়দা রহমান) তাড়াতাড়ি নিষ্পত্তি করার জন্য দিনে তিন-চার জনের সাক্ষ্য নিচ্ছে। আপনারা শুনে অবাক হবেন যে, সন্ধ্যার পরে রাতেও এই মামলার সাক্ষ্যগ্রহণ চলছে।”
    এই বিচারে অবিলম্বে হস্তক্ষেপ করতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান তিনি।
    বিদেশে অর্থপাচার মামলায় সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ১০ বছরের কারাদণ্ড ও ২ কোটি ১০ লাখ টাকা জরিমানা, ২০০৪ সালের গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড এবং বঙ্গবন্ধুকে কটূক্তির মামলায় দুই বছরের সাজা আছে তারেক রহমানের মাথার ওপর। বিদেশে থাকায় এসব রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেননি তিনি।
    বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, আসাদুল করিম শাহিন, জয়নুল আবেদীন মেজবাহ, এম এ খালেক আমিনুল হক, সুলতান সালাউদ্দিন টুকুও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Dainik Ichhamoti

    Related Posts

    এক মাসে আন্তঃব্যাংকে লেনদেন কমেছে ৬৮ হাজার কোটি টাকা

    সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছাবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা

    ৪ হাজার ৯৮৫ জনকে ‘যুব ঋণ’ দেবে সরকার

    Leave A Reply Cancel Reply

    Print
    Print
    সর্বশেষ
    • বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
    • আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
    • বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
    • উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
    • জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
    • সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
    • মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
    • ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
    • ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত দুই ভবনের নিলাম স্থগিত
    • সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
    জনপ্রিয়
    December 26, 2022

    মা মন্দিরের কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতি উত্তম জোয়াদ্দার জানালেন বিতর্কের অবসানে অবকাঠামো উন্নয়ন হলেও সেখানে পরিবারসহ উঠবেন না

    December 26, 2022

    যুগীপাড়ার বিধবা বৃদ্ধা পুস্প রাণী দেবনাথ ভাতা পাবেন আর কতো বছর বয়স হলে

    December 28, 2022

    ভূমি নামজারিতে ঘুষ দিতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা ভাঙ্গুড়ায়

    December 28, 2022

    ৩০ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সলঙ্গায়

    June 8, 2026

    বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব

    December 28, 2022

    ৭ টি দেশীয় ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরমঞ্জামাদিসহ সন্ত্রাসী গ্রেফতার চক পৈলানপুরে

    December 28, 2022

    দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

    December 28, 2022

    ৪ বীর কন্যাকে গরু ও ১ জনকে বাড়ী প্রদান করলো চেষ্টা

    December 28, 2022

    ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    December 28, 2022

    আবারও মা হলেন শার্লিন ফারজানা

    বর্ষপঞ্জি
    June 2023
    S S M T W T F
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « May   Jul »
    আর্কাইভ
    • June 2026
    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025
    • March 2025
    • February 2025
    • January 2025
    • December 2024
    • November 2024
    • October 2024
    • September 2024
    • August 2024
    • July 2024
    • June 2024
    • May 2024
    • April 2024
    • March 2024
    • February 2024
    • January 2024
    • December 2023
    • November 2023
    • October 2023
    • September 2023
    • August 2023
    • July 2023
    • June 2023
    • May 2023
    • April 2023
    • March 2023
    • February 2023
    • January 2023
    • December 2022
    সম্পাদক ও প্রকাশক : মোছাঃ রোকেয়া বেগম, নির্বাহী সম্পাদক : মোসতাফা সতেজ, বার্তা সম্পাদক : আঁখিনূর ইসলাম রেমন, ব্যবস্থাপনা পরিচালক : মোখলেছুর রহমান খান। ফোন : ০২৫৮৮৮৪৪০১১, মোবাইল : ০১৭১২-৪০৬০০৯, ০১৭২১-৮০১৬১৪। Email : dichhamoti@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.