এনএনবি : চট্টগ্রাম বন্দরের অদূরে সাগরে নোঙর করা একটি লাইটারেজ জাহাজে আগুন লেগেছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে লাগা আগুন তীর থেকে সাড়ে ১২টার দিকেও জ্বলতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
চট্টগ্রাম ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা আবসার উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সমুদ্রের তীরে গেছেন। তবে লাইটার জাহাজটির কাছে তাদের যাওয়ার ব্যবস্থা হয়নি এখনও।
তিনি বলেন, আকমল আলী ঘাট থেকে অন্তত দুই কিলোমিটার দূরে সাগরে নোঙর করে রাখা ছিল লাইটারেজটি। এখানে নৌকা বা ট্রলার কিছুই নেই যা দিয়ে সেখানে পৌঁছানো যাবে।
চট্টগ্রাম ইপিজেড থানার ওসি আব্দুল করিম জানান, লাইটারেজে থাকা তিনজন নাবিক একটি নৌকা নিয়ে পাড়ে এসেছেন। তারা জানিয়েছেন লাইটারেজটিতে মোট পাঁচজন নাবিক ছিলেন। তারা ছাড়া অন্য দুইজন অপর একটি জাহাজে উঠেছেন।
ওই জাহাজটি কোন প্রতিষ্ঠানের এবং কী ধরনের পণ্য ছিল সেটি জানাতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিস কেউই।
লাইটার জাহাজ দিয়ে বন্দরের বহিনোঙরে থাকা বড় জাহাজ থেকে পণ্য খালাস করে বন্দরে ও দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
