এনএনবি : চাকরির বয়স ফুরিয়ে গেলেও র্যাবের মহাপরিচালক পদে এম খুরশীদ হোসেনকে আরও এক বছর রেখে দিচ্ছে সরকার।
তাকে চুক্তির ভিত্তিতে এক বছর নিয়োগ দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন হয়েছে।
এই প্রজ্ঞাপন অনুসারে আগামী বছরের জুন পর্যন্ত খুরশীদ র্যাবের মহাপরিচালকের দায়িত্বে থাকবেন।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খুরশীদ র্যাবের মহাপরিচালক হিসেবে গত বছরের সেপ্টেম্বরে নিয়োগ পান। গোপালগঞ্জের এই বাসিন্দা বিসিএস পুলিশ ক্যাডারের দ্বাদশ ব্যাচের কর্মকর্তা।
চাকরির বয়স শেষ হওয়ায় তার অবসর-উত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। তবে তা স্থগিত করে চুক্তিতে নিয়োগ পেলেন তিনি।
প্রজ্ঞাপনে বলা হয়, র্যাবের মহাপরিচালক হিসেবে কর্মরত বিসিএস পুলিশ ক্যাডারের অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী তার অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে এ বছরের ৫ জুন অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে স্ববেতনে র্যাবের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।
র্যাবের নবম ডিজির পদে আসার আগে খুরশীদ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
