এনএনবি : সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার হলে চলন্ত ফ্যান খুলে পড়ে তিন পরীক্ষার্থী আহত হয়েছে।
রোববার (৭ মে) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার হাজি আহমাদ আলী আলিয়া কামিল এম এ মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা সদরের চিলগাছা দাখিল মাদরাসার শিক্ষার্থী। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কিছুটা সুস্থ হওয়ার পর ওই তিন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।
কেন্দ্র সচিব ও আলোকদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মডেল মাদরাসার অধ্যক্ষ মো. দুলাল হোসেন জানান, পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট আগে একটি কক্ষের চলন্ত ফ্যান হঠাৎ খুলে পড়ে। এতে তিন পরীক্ষার্থী আহত হয়। এ ঘটনার পরে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার এসে তাদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে তারা পরীক্ষায় অংশ নেয়।
সিভিল সার্জনের মেডিকেল টিমের কেন্দ্রে দায়িত্বে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস এম মনিরুজ্জামান জানান, আহত শিক্ষার্থীদের মধ্যে একজন ডান হাতে, একজন গালে ও আরেকজন মাথায় হালকা আঘাত পেয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা সবাই পরীক্ষা দিয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
