এনএনবি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলাটি দায়ের করেছেন বলে জানান থানার ওসি মো. জিল্লুর রহমান।
মামলায় শুয়াগ্রম ইউনিয়নের ডুমরিয়া গ্রামের মহেন্দ্র ভাবুকের ছেলে মিথুন ভাবুক (২৬) ও সচীন পান্ডের ছেলে সত্য পান্ডে (২৪)কে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী মঙ্গলবার রাত ৯টার দিকে পাশের বাড়ির একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল।
এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা মিথুন ভাবুক ও সত্য পান্ডে ওই ছাত্রীর মুখে ওড়না পেচিয়ে জোর করে একটি মাছের ঘেরে নিয়ে যায়। সেখানে তারা ওই শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ করে।
এতে ওই স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে রেখে দু’জন পালিয়ে যায়। পরে ওই স্কুল ছাত্রী কোনো রকমে বাড়ি ফিরে এই ঘটনা তার মা-বাবাকে জানান।
ওই স্কুল ছাত্রীর পিতা বলেন, “আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
ওসি মো. জিল্লুর রহমান বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিক্ষার্থীকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
