এনএনবি : কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পাওয়া গেছে। তার ‘পেটের ভেতর ইয়াবা বহনের’ কিছু আলামত পাওয়া গছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্ল্যাডেবা এলাকায় মৃতদেহটি পাওয়া যায় বলে টেকনাফ থানার ওসি আব্দুল হালিম জানান।
মৃত মাসুদ রানা ওরফে ইদ্রিস পাটোয়ারি (৩০) রাজবাড়ী জেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুরের প্রয়াত মান্নান ব্যাপারীর ছেলে।
ওসি আব্দুল হালিম বলেন, সোমবার রাতে রুহুল্ল্যারডেবায় এক ব্যক্তির বসত ঘরে একজনের মৃতদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় শান্তি দেবীর মালিকাধীন মোহাম্মদ আজিজের ভাড়া ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করে।
“তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হওয়ার চিহ্ন দেখা গেছে। মৃতদেহের পাশে কিছু কলার খোসা ও ইয়াবা সেবনের ফয়েল পেপার পাওয়া গেছে।”
ওসি বলেন, “পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পেটের ভেতরে স্কচস্টেপ মোড়ানো ইয়াবার পোটলা গিলে খেয়ে পাচারের উদ্দেশে মাসুদ রানা সেখানে অবস্থান করছিল। উদ্ধার করা আলামতগুলো ইয়াবা গিলানোর কাজে ব্যবহৃত হত। অতিরিক্ত ইয়াবার পোটলা গিলে খাওয়ায় অথবা পেটের ভেতরে পোটলা খুলে গিয়ে তার মৃত্যু হয়েছে।”
তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান আব্দুল হালিম।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, আড়াই বছর আগে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মাঝেরপাড়ার অটোরিকশা চালক মোহাম্মদ আজিজ বাসাটি ভাড়া নেন। বাসায় আজিজ ছাড়া পরিবারের অন্য কেউ থাকতেন না। আর মাসুদ রানা মাঝে মধ্যে বাসাটিতে আসা-যাওয়া করতেন।
ঘটনার পর থেকে ভাড়াটিয়া মোহাম্মদ আজিজ পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য বাসার মালিকের ছেলে সুমন দেবকে থানায় নিয়ে গেছে পুলিশ।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
