এনএনবি : ঈদযাত্রার অংশ হিসেবে আগামী ৭ এপ্রিল থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। যাত্রী সেবা নিশ্চিত করার লক্ষ্যে এবারের ঈদযাত্রায় রেলের সব টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে। এই তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। বুধবার (২২ মার্চ) রাজধানীর রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
ঈদকেন্দ্রিক রেলের কর্ম পরিকল্পনায় বলা হচ্ছে, আগামী ৭ এপ্রিল থেকে টিকিট বিক্রি শুরু হবে। ঢাকা থেকে প্রতিদিন মোট ২৫ হাজার ৭৭৮টি আসনে যাত্রী পরিবহন করা হবে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল থেকে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, যথাক্রমে ১৭ এপ্রিলের টিকিট ৭ এপ্রিল, ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট ১১ এপ্রিল বিক্রি হবে।
ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে বলে জানান তিনি।
একইভাবে ঈদের ফিরতি যাত্রার টিকিট পাওয়া যাবে যথাক্রমে ২৫ এপ্রিলের টিকিট ১৫ এপ্রিল, ২৬ এপ্রিলের টিকিট ১৬ এপ্রিল, ২৭ এপ্রিলের টিকিট ১৭ এপ্রিল, ২৮ এপ্রিলের টিকিট ১৮ এপ্রিল, ২৯ এপ্রিলের টিকিট ১৯ এপ্রিল, ৩০ এপ্রিলের টিকিট ২০ এপ্রিল।
সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেন, ঈদের সময় কমলাপুরে যে পরিবেশ তৈরি হয় এটা রেলের জন্য খুবই বিব্রতকর হয়। এখন মানুষ দুই দিন কমলাপুরে থেকেও টিকিট পায় না। সব মানুষ টিকিট পাবে না। ঈদের সময় আমাদের সব অর্জন নষ্ট হয়ে যায়। তাই শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হবে। এবার যদি কোনও ভুলত্রুটি হয় তবে সেটি আগামী কোরবানির ঈদে সংশোধন করা হবে।
মন্ত্রী জানান, আন্তঃনগর ট্রেনের শোভন শ্রেণির (নন এসি) মোট আসনের বিপরীতে ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে। ঈদকে কেন্দ্র করে মোট ৯ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
