এনএনবি : আভিযানিক কার্যক্রমে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক পদক পেয়েছেন বাহিনীর ৮৫ জন সদস্য। এছাড়া এবারই প্রথম ডগ স্কোয়াডের কোনও কুকুরকে পদক দেওয়া হলো।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে র্যাব মহাপরিচালকের দরবার অনুষ্ঠিত হয় সোমবার (২০ মার্চ)। রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরে শহীদ লেফটেন্যান্ট কর্নেল আজাদ মেমোরিয়াল হলে এই দরবার অনুষ্ঠিত হয়। সেখানে বাহিনীতে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ৮৫ জন র্যাব সদস্যকে পদক পরিয়ে দেন র্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। এবার সাহসিকতায় বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন ৩৫ জন। আর সেবায় বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন ৫০ র্যাব সদস্য। এর বাইরে প্রথমবারের মতো ডগ স্কোয়াডের কোনও কুকুরকে পদক দেওয়া হয়।
গত ৭ মার্চ রাজধানীর সিদ্দিকবাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় উদ্ধার কার্যক্রমে র্যাব সদস্যদের পাশাপাশি র্যাব ডগ স্কোয়াডের তিনটি টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সেখানে উদ্ধারকাজে সৈনিক (ড্রেসার) সজিব মিয়া পরিচালিত ডগ চিতা তিন ব্যক্তির মৃতদেহের অবস্থান শনাক্ত করে। এই কাজের স্বীকৃতিস্বরূপ চিতাকে র্যাব মহাপরিচালক বিশেষ সম্মাননা (বীরত্বপূর্ণ) পদকে ভূষিত করেছেন। বাংলাদেশে জন্ম নেওয়া ল্যাবরেডর জাতের কুকুর চিতার বয়স তিন বছর।
আভিযানিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ উত্তরা কুর্মিটোলায় র্যাব সদর দফতরের শহীদ লেফটেন্যান্ট কর্নেল আজাদ মেমোরিয়াল হলে তাদের পদক পরিয়ে দেওয়া হয়। এর আগে তিনি শহীদ র্যাব সদস্যদের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বাহিনীর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
