এনএনবি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল আলম জানান।
নিহতরা হলেন- নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ছাত্র ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলঘাগড়াখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ও নাটোর সিটি কলজের ছাত্র সুজন হোসেন এবং একই কলেজের ছাত্র সিয়াম আহমেদ।
ওসি বদরুল আলম জানান, ওই তিন তরুণ একটি মটরসাইকেলে করে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে কোনো একটি গাড়ি পেছন থেকে তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
“খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধারের পর হাইওয়ে থানায় রাখা হয়েছে। স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। তারা এলে নিহতের বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানা যাবে,” বলেন ওসি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
